শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬

এবার প্রেমে পড়েছেন সানি লিওন!

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের প্রেমে পড়েছেন অনেক তরুণীই। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও একটি নাম সানি লিওন।
ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমে খবরে বলা হয়, স্ন্যাপডিলের বিজ্ঞাপনে আমির খানকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সানি। তার আসন্ন ছবি ‘দঙ্গল’এর জন্য আপাতত ওজন বাড়িয়েছেন আমির। তার ওজন এখন ৯৫ কিলোগ্রাম। তাতে কী! এই মোটা আমিরকেই মনে ধরেছে সানির।
এক টুইটার বার্তায় সানি বলেন, ‘আমির তোমাকে স্ন্যাপডিলের বিজ্ঞাপনে দেখলাম। তোমাকে এখনও আকর্ষণীয় লাগছে। ভালোবাসি তোমাকেই।’

যদিও সানির এই ভালো লাগাকে তিনি কীভাবে দেখছেন তা জানাননি আমির। ‘দঙ্গল’এর জন্য ওজন বাড়িয়ে বেশ কিছু শারীরিক সমস্যাও দেখা দিয়েছে তার। সব মিলিয়ে নতুন ছবিতেই ফোকাস করেছেন নায়ক। তবে সোশ্যাল মিডিয়ায় আমিরের প্রতি সানির ভালবাসা নিয়ে এখন জোর চর্চা চলছে।