রবিবার, ১৭ জানুয়ারি, ২০১৬

ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙ্গলেন কোহলি

ওয়ানডে ক্রিকেটের দ্রুততম ৭ হাজার রানের রেকর্ড গড়লেন ভারতের ভিরাট কোহলি। ভেঙ্গে দিলেন সাউথ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড।
অস্ট্রেলিয়াতে চলছে অস্ট্রেলিয়া-ভারত পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ। সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে কোহলির ৭ হাজার রানের জন্য দরকার ছিল ১৮ রান। পেয়ে যান সেই ১৮ রান। সাথে সাথে কোহলি ঢুকে যায় ইতিহাসের পাতায়।
কোহলির ৭ হাজার রান ছুটে খেলতে হয়েছে ১৬১ ইনিংস। ২০১৪ সালের নভেম্বরে ১৬৯ ইনিংসে ৭ রানের মাইলফলক ছুয়ে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ৭ হাজার রান রেকর্ড করেন ডি ভিলিয়ার্স। এর আগে এই রেকর্ডের মালিক ছিল ভারতের সৌরভ গাঙ্গুলি। ১৭৪ ইনিংসে ৭ হাজার রান করেছিলেন সৌরভ গাঙ্গুলি।
এর আগে ওয়ানডেতে দ্রুততম ৫ ও ৬ হাজার রানের রেকর্ড গড়েছিলেন ভিরাট কোহলি। পরে সেই রেকর্ড ভেঙ্গে দেন সাউথ আফ্রিকার হাশিম আমলা। শুধু ৫ ও ৬ হাজার রানের নয় ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ২ হাজার থেকে ৬ হাজার রানের মাইফলক ছোয়ার রেকর্ডও হাশিম আমলার।
২০০৮ সালের অগাষ্টে অভিষেক হয়েছিল ভিরাট কোহলির। ৭ হাজার রান করতে ৭ বছরের একটু সময় নিলেন কোহলি। ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা চার বছর ১০০০ রানের বেশি করেছিলেন কোহলি। ২০১০ সালে করেছিলেন ৯৯৫ রান।